গাজীপুর -৫ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন–

গাজীপুর -৫ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন–
ডা.সফিউদ্দিন সরকার
মো.আল-আমিন সরকার পূবাইল প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী ডা. মো.সফিউদ্দিন সরকার লাঙ্গল প্রতীকে ভোটের মাঠে দিন রাত্রি চষে বেড়াচ্ছেন।ইতিমধ্যে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে এলাকার সার্বিক উন্নয়নের কিছু অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন থেকে অষ্টম বিসিএস ক্যাডার ও বিশেষায়িত চিকিৎসা সেবায় নিয়োজিত এই মহৎ ব্যক্তি বলেন,একজন সুনাগরিক হিসেবে জনগণকে সঙ্গে নিয়ে সৎ,স্বচ্ছ ও দায়বদ্ধতার সঙ্গে গাজীপুর-৫ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।বাংলাদেশ মানচিত্রে সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পল্লীবন্ধু এরশাদ ও জি এম কাদেরের লাঙ্গল মার্কা নির্বাচিত হলে পূবাইল–কালীগঞ্জ বাড়িয়া এবং তুমুলিয়া–পূর্বাচল সড়কগুলোকে নিরাপদ ও আধুনিক মহাসড়কে উন্নীত করা হবে।
ডা.সফিউদ্দিন সরকার আরও বলেন, কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে রূপান্তর করা হবে,যাতে এলাকার মানুষ উন্নত চিকিৎসাসেবা পেতে দূরে যেতে না হয় এবং মৃত্যু ঝুঁকি হ্রাস পায়।পাশাপাশি সিটি কর্পোরেশন এর প্রতিটি ওয়ার্ড পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে নতুন রাস্তা নির্মাণ, বিদ্যমান সড়ক প্রশস্তকরণ ও মেরামত কার্যক্রম জোরদার করা হবে।
তিনি হাট-বাজারের আধুনিকায়ন, পানি ও বায়ু দূষণ রোধ,এলাকার খাল, বিল ও নদী সংস্কার,শিক্ষার মান প্রসার প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
এছাড়া মাদক নির্মূল ও দুর্নীতি দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, তরুণ সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণ,পল্লীবন্ধু এরশাদের পল্লী উন্নয়ন ও কুটির শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা হবে।
ডা.সফিউদ্দিন সরকার আরও বলেন,গাজীপুর-৫ আসনের উন্নয়ন হবে জনগণের মতামত ও পরামর্শের ভিত্তিতে।এই আসনের সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই এলাকাকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।
