невідомо

Тимчасовий текст...

Winmatch

দৈনিক

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর সফল করতে গাজীপুরে

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর সফল করতে গাজীপুরে

:
তারেক রহমানের উত্তরবঙ্গ সফর সফল করতে গাজীপুরে বিএনপির প্রস্তুতি সভা
মোবারক হোসেন রনি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আসন্ন উত্তরবঙ্গ সফরকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এক আবেগঘন ও উদ্দীপনাময় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সভায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও গভীর শ্রদ্ধাভরে স্মৃতিচারণ করা হয়।
সকাল ১০টায় কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শুরু হওয়া এই প্রস্তুতি সভা চলে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ যেন পরিণত হয় এক প্রাণবন্ত রাজনৈতিক মিলনমেলায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, নির্বাহী কমিটির সদস্য ডা. মোঃ মাজহারুল আলম এবং গাজীপুর-০১ আসনের সংসদ সদস্য প্রার্থী মেয়র মজিবুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গাজীপুর-০২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন। সরকার।অনুষ্ঠানের উপস্থিত ছিলেন
আলহাজ্ব সাইফুল ইসলাম সরকার বাবুল
সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা বিএনপি , সাবেক চেয়ারম্যান বাসন ইউনিয়ন পরিষদ

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।
সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর তবারক বিতরণের মধ্য দিয়ে প্রস্তুতি সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button