দৈনিক

পূবাইলে উৎসবমুখর পরিবেশে ধানের শীষের প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত

পূবাইলে উৎসবমুখর পরিবেশে ধানের শীষের প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত

আল-আমিন সরকার পূবাইল গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার ২২ জানুয়ারী বিকেলে গাজীপুর ৫ আসনে বিএনপি মনোনীত এ কে এম ফজলুল হক মিলনের পক্ষে উৎসব মুখর পরিবেশে ধানের শীষের প্রচারের অংশ হিসেবে প্রথম দিনে ব্যাপক গণজোয়ার ও ধানের শীষ প্রতীকে ভোট দিতে সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।এদিন পূবাইলের প্রত্যেকটি কেন্দ্র থেকে ধানের শীষ


স্লোগানে মিছিল বের হয়।তবে হারেজ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটির মিছিলটি ছিল ব্যতিক্রমধর্মী।একইদিনে বিকেলে পূবাইল মিরের বাজার এলাকায় জননেতা এ.কে.এম ফজলুল হক মিলন ধানের শীষে প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ চালান। এ সময় তার সাথে ছিলেন,পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল,সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ,নজরুল ইসলাম বিকি সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: আরিফ হোসেন ভূইঁয়া,হারেজ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটির সম্মানিত আহবায়ক মোঃ আবু সাঈদ সরকার,সদস্য সচিব হযরত আলী টিটু। মোঃ মোবারক হোসেন মোড়ল, সিনিয়র যুগ্ন আহবায়ক, হারেজ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিচালনা কমিটি। মো: রতন দেওয়ান সদস্য হারেজ আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি, মো: আরিফ হোসেন দেওয়ান, যুগ্ন আহবায়ক হারেজ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিচালনা কমিটি।ধানের শীষের প্রচারণা ও মিছিলে আরো অংশ নেন মোঃ দেওয়ান রাজু আহমেদ যুগ্ন আহবায়ক, আব্দুল হক ভূইয়া মানিক যুগ্ন আহবায়ক,মোঃ সোহেল সরকার যুগ্ন আহবায়ক, মোঃ সুজন দেওয়ান যুগ্ন আহবায়ক, মো: মাসুদ রানা কোষাধক্ষ। মোসাম্মৎ নাসরিন আক্তার সাংগঠনিক সম্পাদক মহিলা দল পূবাইল থানা,মোঃ আসাদুজ্জামান। যুগ্ম আহ্বায়ক, যুব দল নেতা মেহেদী হাসান মুবিন,জুলাই যোদ্ধা মোঃ সুলতান শাহ,তুহিন সরকার।প্রচারণা ও মিছিল শেষে মাজুখান পাম্পে গিয়ে একসাথে জড়ো হন এবং আবারো সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *