невідомо

Тимчасовий текст...

Winmatch

দৈনিক

পূবাইল থানা ৪১নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি রাসেল গাজী

পূবাইল থানা ৪১নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি রাসেল গাজী

পূবাইল থানা ৪১নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি রাসেল গাজী

আল-আমিন সরকার পূবাইল গাজীপুর প্রতিনিধি:
পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের কৃষক দলের নবনির্বাচিত সভাপতি মোঃ রাসেল গাজী।রবিবার ১৮ জানুয়ারি মীরের বাজার কেন্দ্রীক অফিসে বাংলাদেশ জাতীয়তাবাদী পূবাইল থানা গাজীপুর মহানগর কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান বুলবুল সিনি:যুগ্ম আহবায়ক আতাউর রহমান সদস্য সচিব জুলহাস মিয়া স্বাক্ষরিত এই পূর্ণাঙ্গ ৪১ নং ওয়ার্ড কৃষকদলের কমিটির অনুমোদন দেওয়া হয়।এতে সিনিয়র সহ-সভাপতি ১ জন সহ-সভাপতি ৪জন।
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোস্তাফা কামাল যেখানে যুগ্ম সম্পাদক ৪জন সহ মোট ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কৃষক দলের ৪১ নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।নবনির্বাচিত কৃষক দলের সভাপতি মোঃ রাসেল গাজী বলেন,যেহেতু আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী পূবাইল থানা কৃষক দল কমিটি কর্তৃক ৪১ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি নির্বাচিত করেছেন সেজন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করতে ৪১ নং ওয়ার্ড কৃষক ও সর্ব শ্রেণীর মানুষকে সাথে নিয়ে একসাথে কাজ করব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button