невідомо

Тимчасовий текст...

Winmatch

দৈনিক

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুর প্রেসক্লাবের দোয়া

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুর প্রেসক্লাবের দোয়া

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুর প্রেসক্লাবের
দোয়া অনুষ্ঠিত

মো.হাইউল উদ্দিন খান
সাংবাদিক সমাজের অকৃত্রিম বন্ধু, গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে গাজীপুর প্রেসক্লাব।গতকাল শনিবার দুপুরে গাজীপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও দেশের মানুষের জন্য তাঁর ত্যাগ তুলে ধরে বক্তব্য দেন। এর আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়কমন্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং শাহ সামছুল হক রিপনের সঞ্চালনায় বক্তব্য দেন, সাংবাদিক খায়রুল ইসলাম, ফারদিন ফেরদৌস, আসাদুজ্জামান সাদ, অধ্যাপক জিয়া উদ্দিন আহমেদ, মাজহারুল ইসলাম কাঞ্চন, মাহবুব আলম, খোরশেদ আলম, মানিক সরকার মাধব,গোলাম রসুল ডিনার, জিয়া পরিষদ নেতা অধ্যাপক মনিরুজ্জামান, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ। উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুল ইসলাম,অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, অধ্যাপক আসাদুজ্জামান আকাশ,আবিদ হোসেন বুলবুল, নাশিদ আহমেদ তুষার, জাহাঙ্গীর আলম, মনির সরকার, দিল আফরোজা, রওশান আরা নূপুর, মহানগর জিয়া পরিষদের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button