কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল
মো. হাইউল উদ্দিন খান
মঙ্গলবার (১৭ মার্চ)বাদ আসর মহানগরের কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. বেনজির আহমেদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
গাজীপুর সদর উপজেলা সাবেক চেয়ারম্যান, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন কায়সার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মশিউর রাহমান জাহাঙ্গীর এবং মো.শামসুল আলম অরুণ। উক্ত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির গাজীপুর মহানগর কমিটির সহ-সভাপতি মো, ফারুক হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোনাজাত শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।