невідомо

Тимчасовий текст...

Winmatch

দৈনিক

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুর মহানগর ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুর মহানগর ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়
গাজীপুর মহানগর ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুর মহানগর ছাত্রদল এর উদ্যোগে আয়োজিত কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) জেলা বিএনপি কার্যালয়ে
গাজীপুর মহানগর ছাত্রদলের সংগ্রামী সভাপতি মোঃ রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়াকে একজন ইসলামপ্রিয়, দেশপ্রেমিক ও আপোষহীন নেত্রী হিসেবে উল্লেখ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন। দোয়া অনুষ্ঠানে রোহানুজ্জামান শুক্কুর বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এদেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের আশ্রয়স্থল ছিলেন। দেশ ও জনগণের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। তার জীবন ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে। এছাড়াও গাজীপুর মহানগর ছাত্রদলের সিনি: সহ- সভাপতি মোঃ সাইফুল ইসলাম শামীম, সিনি: যুগ্ম সম্পাদক এস,এম মোমিনুর রহমান, যুগ্ন সম্পাদক মাহফুজুর রহমান খান, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, দপ্তর সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, সহ দপ্তর সম্পাদক মোবারক হোসেন রাসেল, সাবেক সহ দফতর মাহমুদুল হাসান আকাশ,
সৈয়দ সাকিব বিন ফয়েজ প্রিতম, আশিকুর হক সবুজ,রাকিব উদ্দিন রাকিব,সোহানুর রহমান রুবেলসহ গাজীপুর মহানগর ছাত্রদলের ৯টি থানা ও ১৪টি কলেজ ইউনিট এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button