невідомо

Тимчасовий текст...

Winmatch

দৈনিক

পূবাইল বাজার তামান্না শপিং মলে চুরি থানায় অভিযোগ

পূবাইল বাজার তামান্না শপিং মলে চুরি থানায় অভিযোগ

পূবাইল বাজার তামান্না শপিং মলে চুরি থানায় অভিযোগ

মো.আল-আমিন সরকার পূবাইল গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইল বাজারে তামান্না শপিং মল কাপড়ের দোকানে ভোর রাতে অভিনব কৌশলে শাটার উঠিয়ে কিছু মূল্যবান লুঙ্গি শাড়ি ও থ্রী পিছ সহ প্রায় ৬০ হাজার টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।সোমবার ১৬ ফেব্রুয়ারি নগরীর ৪১নং ওয়ার্ডের পূবাইল বাজারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভূক্তভোগী দোকানের মালিক তোফাজ্জল বাদী হয়ে পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।প্রথমে সামনের লেপতোশকের দোকানদার হোসেন আহম্মেদ শাটার উঁচু দেখে সাথে সাথে দোকানের মালিক তোফাজ্জল হোসেনকে বিষয়টি অবগত করলে তাৎক্ষণিকভাবে তার স্ত্রী রুমা ও বড় ভাই মোশারফ ঘটনাস্থলে আসেন ও পূবাইল থানা পুলিশ কে অবহিত করেন পরে পূবাইল থানার এস আই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চুরির বিষয়টি পর্যবেক্ষণ করেন। এদিকে কাপড়ের দোকানের মালিক তোফাজ্জল হোসেন আজ ভোরে মোকামের উদ্দেশ্য ঢাকা যাওয়ার পরে চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন তিনি মনে করেন ভোরে ঢাকা যাওয়ার পর পর এই চুরির ঘটনা ঘটতে পারে।তিনি ফিরে এসে দেখেন তার দোকানের প্রায় ৬০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।গতকাল রাত ৯.৩০ মিনিটে দোকান বন্ধ করে বড় কয়ের নিজ বাড়িতে গিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button