невідомо

Тимчасовий текст...

Winmatch

দৈনিক
Trending

গাজীপুরে ৪৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে ৪৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  1. গাজীপুরে ৪৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

    নিজস্ব প্রতিনিধি
    গাজীপুরের কালিয়াকৈরে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি মিনি পিকআপ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় পেশাদার মাদক চোরাকারবারি সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাজীপুরের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুনের তত্ত্বাবধানে সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ সাফল্য আসে। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানাধীন ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের উইনার এনার্জি সেন্টারের সামনে চেকপোস্ট স্থাপন করে একটি মিনি পিকআপে তল্লাশি চালানো হয়।

    তল্লাশিকালে পিকআপটির বডিতে বিশেষভাবে তৈরি চেম্বারের ভেতর লুকিয়ে রাখা ৪৮ (আটচল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িচালক আব্দুর রশিদ (২৬) কে হাতেনাতে আটক করা হয়। তার পিতার নাম মৃত মহসিন মিয়া। বাড়ি চাকুলিয়া, থানা কালীগঞ্জ, জেলা ঝিনাইদহ।

    ডিএনসি সূত্র জানায়, উদ্ধারকৃত গাঁজা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পাচারের প্রস্তুতি ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আব্দুর রশিদ নিজেকে পেশাদার মাদক চোরাকারবারি বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আগে থেকেই পাঁচটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

    ঘটনার পর ডিএনসির উপপরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। জব্দকৃত গাঁজা ও পিকআপটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের হেফাজতে রয়েছে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত যেকোনো চক্রকে আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button