невідомо

Тимчасовий текст...

Winmatch

দৈনিক

দেড় মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হাফেজার

দেড় মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হাফেজার

দেড় মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হাফেজার

নিজস্ব প্রতিনিধি
গাজীপুর নিখোঁজ হওয়ার দেড় মাসেও সন্ধান মিলেনি পঞ্চাশ বছর বয়সী হাফেজার। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে। থানায় জিডি করেও প্রতিকার মিলছে না।বৃহস্পতিবার দুপুরে নিখোঁজের বৃদ্ধ মা ছাহেরা খাতুন ও ছোট ভাই শহিদুল ইসলামসহ স্বজনেরা গাজীপুর প্রেসক্লাবে এসে অভিযোগ করে বলেন,গত মাসের ১ নভেম্বর বিকাল ৩টার দিকে গাজীপুর মহানগরীর ৩৪ নং ওয়ার্ডের গাছা থানাধীন ছয়দানা এলাকা থেকে হাফেজা নিখোঁজ হোন। এ ঘটনায় হাফেজার ছোট ভাই শহিদুল গত ১ ডিসেম্বর গাছা থানায় সাধারণ ডায়েরি( জিডি নং ১৮) করেন। কিন্তু দেড় মাস পেরিয়ে গেলেও পুলিশ এখনো তার কোন সন্ধান করতে পারেনি। তারা জানান, হাফেজা বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ। এখন তার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন চরম উৎকন্ঠায় আছেন।
এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, নিখোঁজ হাফেজাকে উদ্ধারে দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে দেখছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button