невідомо

Тимчасовий текст...

Winmatch

দৈনিক

পূবাইল খিলগাঁও ইমাম সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

পূবাইল খিলগাঁও ইমাম সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

পূবাইল খিলগাঁও ইমাম সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত d

মো.আল-আমিন সরকার পূবাইল প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পূবাইল ৪১ নং ওয়ার্ডের খিলগাঁও এলাকার সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় খিলগাঁও ইমাম সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) বাদ’আসর হতে গাজীপুর মহানগরীর পূবাইল খিলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে ধর্মপ্রাণ নর-নারীর উদ্দেশ্যে পবিত্র কুরআন থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করা হয়।

কোরআন শুধু ইবাদতের গ্রন্থ নয়, এটি মানবজীবনের পূর্ণাঙ্গ সংবিধান।ব্যক্তি জীবন থেকে শুরু করে সকল ক্ষেত্রে এমনকি রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সর্বস্তরে কোরআনের নির্দেশনা অনুসরণ করা হলে সমাজ থেকে অন্যায়, বৈষম্য ও দুর্নীতির অবসান ঘটবে পাশাপাশি কোরআন শিক্ষার আদলে জীবন গঠন করা সম্ভব হবে।তিনি আরও বলেন,পবিত্র কুরআনের শিক্ষায় শিক্ষিত হলে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে ঈমান ও আমলের সদ্ব্যবহার করা সম্ভব হবে।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি ইমরান আজমী।তিনি বলেন তাফসীরে কোরআনের আলোকে সমাজ সংস্কার, ন্যায়বিচার,দুনিয়ার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা নৈতিকতা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরেন তিনি।

জামিয়া ইসলামিয়া কাওছারুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি কাওছার আহমদ খানের সভাপতিত্বে আরো গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন,পুবাইল থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি শামসুদ্দিন খন্দকার,মুফতি মাহদী হাসান আল আমিন।

খিলগাঁও ইমাম সমাজের মধ্যে উপস্থিত ছিলেন,মাওলানা তাজুল ইসলাম, মুফতি মাসুম বিল্লাহ,মুফতি আরিফুর রহমান,মুফতি বেলাল হোসেন
হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম
মুফতি আব্দুল মাজিদ সাদী মুফতি সিরাজুল ইসলাম,মুফতি মাহমুদুল হাসান,মুফতি এনামুল হাসান,মাওলানাবাইজিদ হোসাইন,
হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম,
হাফেজ মাওলানা আল- আমিন,
হাফেজ মাওলানা বেলাল হোসাইন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button