গাজীপুর–৫ আসনে মনোনয়ন পত্র দাখিল করেন জনতার দলের মহাসচিব আজম খান
গাজীপুর–৫ আসনে মনোনয়ন পত্র দাখিল করেন জনতার দলের মহাসচিব আজম খান


গাজীপুর–৫ আসনে মনোনয়ন পত্র দাখিল করেন জনতার দলের মহাসচিব আজম খান
আল-আমিন সরকার পূবাইল ও গাজীপুর প্রতিনিধি:গাজীপুর–৫ আসনের প্রার্থী আজম খান আজ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কালীগঞ্জ উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন।
মনোনয়ন দাখিল শেষে কালীগঞ্জ উপজেলা ‘জনতার দল’-এর কার্যালয়ে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজম খান বলেন, “এই নির্বাচন কেবল একটি আসনের নয়—এটি দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনতার সরাসরি রায়। গত ৫৪ বছর ধরে যারা ক্ষমতার অপব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে এবার মানুষ ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে।”
তিনি আরও বলেন, “জনগণ আর মুখোশধারী রাজনীতি চায় না। তারা চায় সৎ, ন্যায়নিষ্ঠ ও যোগ্য নেতৃত্ব। নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হয়, তবে এই ভোটই প্রমাণ করবে—রাজনীতিতে গুণগত পরিবর্তন অনিবার্য।”
নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহ্বান জানিয়ে আজম খান বলেন, “নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। যেকোনো ধরনের অনিয়ম, ভয়ভীতি ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। জনগণের ভোটের অধিকার রক্ষায় নির্বাচন কমিশনের কঠোর অবস্থান এখন সময়ের দাবি।”
বক্তব্য শেষে তিনি স্লোগান দেন: “চাঁদাবাজ ধান্দাবাজদের দিন শেষ, কলম দিয়ে লেখা হবে নতুন বাংলাদেশ।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, গাজীপুর–৫ আসনের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং এই পরিবর্তনের অগ্রযাত্রায় তিনি আপসহীনভাবে জনগণের পাশে থাকবেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জনতার দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক ,সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান ,জেলা জনতার দলের সাধারণ সম্পাদক আবু জাফর রিপন ,এবং মোহাম্মদ শরীফ মিয়া, মোহাম্মদ কিরণ মিয়া,আব্দুল কাইয়ুম ভূঁইয়া ,জসিম উদ্দিন বাবুল ,আলমগীর হোসেন খান , সিরাজুল ইসলাম তোফাজ্জল হোসেন পটু, হাফিজুর রহমান বাবলু,আফজাল হোসেন ,আলমগীর হোসেন ভূঁইয়া ,আলী হোসেন সরকার, মোমেন মিয়া ,মোবারক হোসেন দর্জি ,মিনহাজুল আবেদীন বিশাল,ফারুক ভূঁইয়া ,মোস্তাক আহমেদ ,হুমায়ুন কবির,মুক্তার হোসেন সৈনিক,আতাউর রহমান,পীযূষ, সুমন শেখ ,নাজমুল সরকার সহ বিভিন্ন ইউনিয়ন ,ওয়ার্ড ও উপজেলা নেতৃবৃন্দ



